Top 5 This Week

spot_img

Related Posts

স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নতুন নেতৃত্ব নির্বাচিত

স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের আহ্বায়ক কমিটির সভা গত ১৩ জুলাই বার্সেলোনার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের পরবর্তী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত করা হয়।
এতে সাজিদুর রহমান সোহেল গাজী সভাপতি, বখতিয়ার রহমান সিনিয়র সহ-সভাপতি এবং মিরন নাজমুল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সে

নবনির্বাচিত নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সকে আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি স্পেনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্পেন ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তারা সংগঠনের সার্বিক উন্নয়ন ও সফলতা অর্জনে সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles