স্পেনের রাজধানী মাদ্রিদে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদ মাদ্রিদ শাখার উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লতিফিয়া ক্বারি সোসাইটি ইউকে শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে দারুল ক্বিরাতের জামাতে সূরা থেকে জামাতে ছালিছ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শাখার প্রধান ক্বারি হাফিজ উসমান খান শামীম, হাফিজ আবুল কাশেম, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের প্রধান উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলাম, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক, সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের মিসবাহ, মাওলানা আবুল কালাম শিবলু ও নুরুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি বকুল খান, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রাহমান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু, সাবেক সিনিয়র সহসভাপতি আমিনুর রশিদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আলী হোসেন চৌধুরী, উনু মিয়া, আব্দুল জব্বার তালুকদার, হোসেন আহমদ, রাজু আহমদ, ক্বারি আতিকুর রহমান, মাওলানা আব্দুল হামিদ ও ক্বারি আব্দুল কুদ্দুস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন শিক্ষা মানুষের আত্মিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসে নতুন প্রজন্মের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে দারুল ক্বিরাতের মতো শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তারা শিক্ষার্থীদের নিয়মিত কোরআন শিক্ষা গ্রহণের পাশাপাশি ইসলামের আদর্শ ও নৈতিক মূল্যবোধ নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
পুরস্কার বিতরণী পর্বে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অভিভাবকরাও এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্মের মধ্যে কোরআন শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়



