Top 5 This Week

spot_img

Related Posts

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি পদে কামরুজ্জামান সুন্দরকে একক প্রার্থী করার প্রতিশ্রুতি: মাদ্রিদে বৃহত্তর সিলেটবাসীর মতবিনিময়

সিদ্দিকুর রাহমান ,মাদ্রিদ,স্পেন: আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর সিলেটবাসীর করণীয় এবং সংগঠনটির সভাপতি পদে প্রার্থী মনোনয়ন নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার আনারকলি রেস্টুরেন্টে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের আহ্বানে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশফাকুল হকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন হাফিজ আবু তাহের মিসবাহ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারি আব্দুল কুদ্দুস।

সভায় আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনে বৃহত্তর সিলেটবাসীর ভূমিকা, ঐক্যবদ্ধ অবস্থান এবং সভাপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় উঠে আসে, বিগত বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনের সময় কামরুজ্জামান সুন্দরকে আশ্বাস দেওয়া হয়েছিল, পরবর্তী নির্বাচনে বৃহত্তর সিলেটবাসী ঐক্যবদ্ধভাবে তাঁকে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে সমর্থন দেবেন। সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আসন্ন নির্বাচনে বৃহত্তর সিলেটবাসীর করণীয় এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি সভায় গুরুত্ব পায়।

সভায় বক্তব্য রাখেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক, সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, সাবেক আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আহমেদ আসাদুর রাহমান সাদ, সাবেক সহকারী নির্বাচন কমিশনার এইচ এম দবির তালুকদার, সাবেক সদস্য সচিব ও বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি বকুল খান, সাধারণ সম্পাদক মো:সিদ্দিকুর রাহমান ,গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনিয়র সহসভাপতি আমিনুর রশিদ রাজু, সাবেক সহসভাপতি ইফতেখার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী ,বেলাল আহমেদ ,জালাল আহমেদ,সাইফুল মুন্সী ইকবাল, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক রুবেল রানা, মাহমুদ হোসেন, নজরুল ইসলাম ,মাজহারুল ইসলাম জুয়েল ,আল আমিন প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর সিলেটবাসীর ঐক্য, পারস্পরিক সমঝোতা এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নেতৃত্ব নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে সৈয়দ আশফাকুল হক বলেন আমরা বৃহত্তর সিলেট বাসী ওয়াদা দিয়েছিলাম কামরুজ্জামান সুন্দরকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনে বৃহত্তর সিলেট বাসী ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে আমার ওয়াদা রক্ষা করবো এবং আমি ঘোষণা দিলাম বৃহত্তর সিলেট বাসীর সভাপতি প্রার্থী কামরুজ্জামান সুন্দর এ কথা বলার পর উপস্থিত সকলেই সমর্থন জানান।

সভাটি বৃহত্তর সিলেটবাসীর মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং আসন্ন নির্বাচন নিয়ে সমন্বিত অবস্থান তৈরির একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles