Top 5 This Week

spot_img

Related Posts

মাদ্রিদে বায়তুল মোকাররম মসজিদে আরবী স্কুলের সমাপনী ও পুরস্কার বিতরণ

সিদ্দিকুর রাহমান,মাদ্রিদ ,স্পেন: স্পেনের রাজধানী মাদ্রিদে আরবী স্কুল মাদ্রিদের উদ্যোগে গ্রীষ্মকালীন ছুটিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদ্রিদের বাইতুল মুকাররাম মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের ধর্মীয় ও শিক্ষামূলক জ্ঞান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গঠন এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালিত হয়।মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক ক্বারী ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাইখ ড. আব্দুস সালাম আজাদী, পরিচালক, কিউ. এন. এস. একাডেমি, লন্ডন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং তাদের নিয়মিত পড়াশোনা, দ্বীনি জ্ঞান অর্জন ও উত্তম চরিত্র গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শায়খ হাসান বিন মোহাম্মদ উল্লাহ ,শায়খ আলী ,হাফিজ শামছুল হুদা,হাফিজ সাইফুল ইসলাম। 

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা জামাল উদ্দিন মনির , সাধারণ সম্পাদক আল আমিন মিয়া ,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সদস্য সচিব মো:দুলাল সাফা, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক ,সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আবুল কাশেম ,সাবেক সভাপতি আবুল কাশেম মুকুল ,ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ,সানক্রিস্টবাল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ রাজু , বায়তুল মোকাররম মসজিদ পরিচালনা কমিটির সাবেক সদস্য রমিজ উদ্দিন ,নুরুল আলম,আবু বক্কর ,মামুন হাওলাদার, সুমন হাওলাদার সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে গ্রীষ্মকালীন কার্যক্রমে কৃতিত্বপূর্ণ ফলাফল ও বিভিন্ন ক্ষেত্রে ভালো পারফরম্যান্সের জন্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞানার্জনে আগ্রহী করে তুলবে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles