Top 5 This Week

spot_img

Related Posts

দারুল ক্বিরাতের আলোয় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা

সিদ্দিকুর রাহমান, স্পেন প্রতিনিধি:

এ বছর ব্রিটেন এবং ইউরোপ সহ প্রায় ৭০টি কেন্দ্রের মাধ্যমে দারুল কেরাতের কোর্স শুরু হয়েছে। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে ইউরোপের অন্যতম কেন্দ্র স্পেনের মাদ্রিদে শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে অত্র শাখায় প্রতি বছরের মতো ২০২৬ সালেও গ্রীষ্মকালীন ছুটির এই সময়ে পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও তাজবিদ শিক্ষার বিশেষ কোর্স ও ক্লাস পুরোদমে শুরু হয়েছে।

দারুল ক্বিরাতের আলোয় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা

শাখায় ৭ জন শিক্ষক শিক্ষা প্রদান করছেন প্রদান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ মোঃ উসমান খান শামীম ,শাখা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আবুল কাসেম ,সহকারী হাফিজ মুজাহিদুল ইসলাম,ক্বারী মাওলানা মোফাচ্ছির আহমেদ ,ক্বারী আতিকুর রহমান, ক্বারী মিজানুর রহমান ও ক্বারীয়া খাদিজাতুল জান্নাত এবং শতাধিক শিক্ষার্থী ক্লাস করছেন জামাতে ছুরা থেকে জামাতে ছালিছ পর্যন্ত।

চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে লতিফিয়া ক্বারী সোসাইটির তত্ত্বাবধানে এই সেশনের ক্লাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাধারণত শনি থেকে বৃহস্পতিবার সময় সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত ক্লাস হয়।কোর্সের মেয়াদ কাল ৪ সপ্তাহ আগস্ট মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে চূড়ান্ত পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেশন শেষ হবে বলে জানান দায়িত্বশীলরা।

দারুল ক্বিরাতের আলোয় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা

উল্লেখ্য ,মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানের এক অনন্য প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। এর প্রতিষ্ঠাতা জৌনপুরী সিলসিলার অন্যতম বুযুর্গ, মুজাদ্দিদে যামান, শামসুল উলামা হযরত আল্লামা মোহাম্মদ আব্দুল লতীফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.)।

হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ১৯৫০ ইং সনে ট্রাস্ট গঠন করে নিজ বাড়িতে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিলেন। এ ট্রাস্টের অধীনে প্রতি বছর রামাদান মাসে প্রায় দুই সহস্রাধিক শাখাকেন্দ্রের মাধ্যমে কয়েক লাখ শিক্ষার্থী পবিত্র কুরআন মজীদের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষালাভের সুবর্ণ সুযোগ পেয়ে থাকে। আর ট্রাস্টের সমাপনী শ্রেণি ‘ছাদিছ’-এর পাঠদান ও পরীক্ষা কেবল ফুলতলী ছাহেব বাড়িতেই হয়।

বাংলাদেশ ছাড়াও ভারত, মধ্যপ্রাচ্য ও গ্রেট বৃটেনসহ ইউরোপের অনেক দেশে এবং সুদূর আমেরিকাতেও ইলমে কিরাতের এ প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles