Top 5 This Week

spot_img

Related Posts

মাদারীপুর বনিক সমিতির সদস্য সচিব হলেন শফিক খান

দীর্ঘ প্রায় এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি। দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম স্থবির থাকায় জেলার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সমিতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন।

গত ১৭ ফেব্রুয়ারি মাদারীপুর পুরান বাজারে অবস্থিত প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান কার্যালয় (সালমা ওয়াটার ওয়েজ ভবনের দ্বিতীয় তলায়) মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির আওতাধীন ৪১টি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোহরাব হোসেন হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুশতাক আহমেদ ,টুটুল মির্ধা, শামীম খান।

আলোচনা শেষে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে সংসদ সদস্য তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। উপদেষ্টা পরিষদকে ২৪ জুলাইয়ের মধ্যে একটি আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় গত ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায় একই স্থানে উপদেষ্টা পরিষদের সদস্য জনাব সোহরাব হোসেন হাওলাদার, জনাব বাবুল চন্দ্র দাস এবং ডাক্তার গোলাম সারোয়ারের নেতৃত্বে মাদারীপুর বণিক সমিতির ৫৫সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ১১ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে জনাব জাহান্দার আলী মিয়াক মাননীয় সংসদ সদস্য মাদারীপুর 2কে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুন শফিক খানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আহ্বায়ক কমিটিতে আরও ৫৫ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

দীর্ঘ ১০ বছর পর বণিক সমিতির নতুন কমিটি ঘোষণায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ব্যবসায়ীরা সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles