আন্তর্জাতিক ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর আজ (সোমবার) রাজধানী মাদ্রিদে ফিরছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে শহরের ঐতিহাসিক সিবেলেস চত্বরে আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার। হাজার হাজার সমর্থকের উপস্থিতির প্রত্যাশায় শহরের কেন্দ্রজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচলে আরোপ করা হয়েছে ব্যাপক বিধিনিষেধ।
মাদ্রিদ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল ৬টা থেকে সিবেলেস প্রাসাদের সামনে সাধারণ মানুষের জন্য উদযাপন শুরু হবে। তবে বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের বহনকারী বাস রাত ৯টার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। বিকেল থেকে পুরো শহরের কেন্দ্রজুড়ে যান চলাচলে বড় ধরনের পরিবর্তন কার্যকর হবে। তাই নগর কর্তৃপক্ষ সবাইকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে মেট্রোতে যাতায়াতের পরামর্শ দিয়েছে।
স্পেন দলের বিমান স্থানীয় সময় দুপুর ১টার আগেই মাদ্রিদের আদলফো সুয়ারেজ বারাখাস বিমানবন্দরে অবতরণ করেছে।
এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে স্পেনের রাজপরিবার জারজুয়েলা প্রাসাদে খেলোয়াড় ও কোচিং স্টাফকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানাবে। এরপর তারা মনক্লোয়া প্রাসাদে প্রধানমন্ত্রী কার্যালয় সফর করবেন।
সরকারি সংবর্ধনা শেষে সন্ধ্যা ৭টার দিকে খোলা ছাদযুক্ত বাসে শুরু হবে বিজয় শোভাযাত্রা।

শোভাযাত্রার রুট শুরু হবে জারজুয়েলা প্রাসাদ থেকে। এরপর বাসটি এ-৬ মহাসড়ক, 19:00: Palacio de la Zarzuela – A-6 – Moncloa (inicio de la rúa) – C/Princesa – Alberto Aguilera – Carranza – Sagasta – Génova, en sentido contrario – C/Jorge Juan – C/Goya – C/Serrano – Plaza de la Independencia – Puerta de Alcalá – Alfonso XII – C/Montalbán. পৌঁছাবে।
plaza de Cibeles এ অনুষ্ঠিত হবে মূল সংবর্ধনা অনুষ্ঠান।
উদযাপন উপলক্ষে ইতোমধ্যে শহরের কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে—
- সিবেলেস স্কয়ার
- পাসেও দে রেকোলেতোস
- নেপতুনো থেকে সিবেলেস পর্যন্ত পাসেও দেল প্রাদো
- গ্লোরিয়েতা দেল এমপেরাদোর কার্লোস ভি
- সিবেলেস থেকে প্লাজা দে লা ইন্ডিপেনদেনসিয়া পর্যন্ত আলকালা সড়ক
- প্লাজা দে লা ইন্ডিপেনদেনসিয়া থেকে সেদাসেরোস পর্যন্ত আলকালা সড়ক
- আলকালা থেকে হোর্তালেসা পর্যন্ত গ্রান ভিয়া

এছাড়া প্লাজা দে এস্পানিয়া, প্রিন্সেসা সড়ক ও ভেনচুরা রদ্রিগেস এলাকাতেও যানজটের আশঙ্কা রয়েছে। মাদ্রিদ সিটি কাউন্সিল সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে মেট্রো ও গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে। এ উপলক্ষে মাদ্রিদ মেট্রোর ১, ২, ৩ ও ৪ নম্বর লাইনে অতিরিক্ত ট্রেন চলবে। তবে অতিরিক্ত ভিড়ের কারণে নিরাপত্তার স্বার্থে সিবেলেস সংলগ্ন কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।
একই সঙ্গে মাদ্রিদ ইএমটি (EMT)-এর ২৫টি বাস রুটের চলাচলেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ভিড়ের পরিস্থিতি অনুযায়ী রেনফে সারকানিয়াস (Cercanías Renfe)-এর কিছু স্টেশনেও সাময়িকভাবে প্রবেশ সীমিত বা বন্ধ রাখা হতে পারে।
বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগাভাগি করতে আজ লাখো সমর্থকের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। সেই উপলক্ষে রাজধানী মাদ্রিদ আজ পরিণত হবে উৎসবের নগরীতে।



