Top 5 This Week

spot_img

Related Posts

মাদ্রিদে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

স্পেনের রাজধানী মাদ্রিদে নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল ভূঁইয়া সংগঠনের বর্তমান কার্যক্রম, অভ্যন্তরীণ মতবিরোধ ও অগঠনতান্ত্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি পারস্পরিক মতবিনিময়, ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে চলমান সংকট নিরসনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দুলাল হোসাইন লিটন, হাসান তারেক, সাজিদ মাওলা ও শাওন ভূঁইয়াসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদ্রিদে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

পরবর্তীতে সাবেক সিনিয়র সহ-সভাপতি হিমেল আহমেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুসা আহমেদসহ নির্বাহী পরিষদের সম্মতিক্রমে সাবেক সভাপতি একরামুজ্জামান কিরণকে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে সমন্বয় করে চলমান পরিস্থিতি নিরসনে কার্যকর ভূমিকা রাখার দায়িত্ব দেওয়া হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে চলমান মতবিরোধের অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনকে আরও সুসংগঠিত ও গতিশীল করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles