সভাপতি বকুল খান, সিনিয়র সহ-সভাপতি ফখরুদ্দিন রাজি, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আংশিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বকুল খান, সিনিয়র সহ-সভাপতি হিসেবে ফখরুদ্দিন রাজি এবং সাধারণ সম্পাদক হিসেবে সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন। সংগঠনের সদ্য সাবেক সভাপতি এ কে এম জহিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।
গত ২৬ মে ও ২৮ আগস্ট কয়েক দফা বৈঠক শেষে সকলের মতামত ও সম্মতির ভিত্তিতে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সদ্য সাবেক সভাপতি এ কে এম জহিরুল ইসলাম আংশিক কমিটি ঘোষণা করেন। শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
বৈঠকগুলোতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদার, বিশিষ্ট শিল্পপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সোবহান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলামিন মিয়া, স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, এইচ এম মাসুদুর রহমান ও আসাদ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মনোয়ার হোসেন মনু, স্পেন বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব বাবুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সহ-অর্থ সম্পাদক পিয়াস পাটোয়ারী এবং ক্রীড়া সম্পাদক সুমন হাওলাদার।
নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন আরও গতিশীলভাবে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। পাশাপাশি স্পেনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।



