সিদ্দিকুর রাহমান
স্পেন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুম।

সভায় বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, আসাদুর রহমান সাদ, আজাদুর রহমান চঞ্চল, আসিফ চৌধুরী, আবুল কালাম, তোয়াবুর রহমান, আব্দুস শহীদ, জসিম উদ্দিন, নাসির মজুমদার, সঞ্জিত মালাকার, মকতুম হোসাইন, আল আমিন, আব্দুল কাইয়ুম, ফখর উদ্দিন, প্রবাত পল, সামির বরণ দাস, রেদোয়ান আহমদ ও শিপন আহমেদ।
এছাড়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক পিয়াস পাটোয়ারী, আমিন মিয়া, বিহন ভূইয়া, বিজয় খান, নাসির উদ্দিনসহ যুবলীগের নেতৃবৃন্দ এবং স্পেন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মাজহারুল ইসলাম জুয়েল, রুমন আহমেদ, রাজিব আহমেদ, মহি উদ্দিন চিশতি, ওমি দাস, ইমন আহমেদ, কাসেম আহমেদ, পলাশ আহমেদ, ইমরান মাতবর, রুমান আহমদ, আবু বকর ফাহিম, আদনান হোসেন, জাহেদ আহমদ, আলম আহমদ, ফরহাদ চৌধুরী, হৃদয় মিয়া, সেলিম আহমদ, ফজলে রাব্বি, ইশতিয়াক চৌধুরী, মোশাররফ হোসাইনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে সংঘটিত হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন। বক্তারা ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশে সব ধরনের অত্যাচার, অবিচার ও অরাজকতার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি আজাদুর রহমান আজাদ বলেন, “নেত্রী ডিসেম্বরে ফিরবেন। আমি এর আগে নভেম্বর এ দেশে যাব।” তাঁর এ বক্তব্যের পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং তারা বিভিন্ন স্লোগান দেন।
অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



