Top 5 This Week

spot_img

Related Posts

স্পেনে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় মাদ্রিদের লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

স্পেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বদরুল কামালীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগ নেতা আসিফ চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, হাসান তালুকদার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, পিয়াস পাটোয়ারী এবং ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির ভূমিকা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় দলের অবদান তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়। সভার সভাপতি তামিন চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles