সিদ্দিকুর রহমান, স্পেন: দেশবিরোধী সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তি, লুটপাট, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে সভা করেছে স্পেন আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্পেন আওয়ামী যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক হানিফ মিয়াজী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সদস্যসচিব আল আমিন আহমেদ ও তৃষা ক্রিস্টিনা গঞ্জালেস।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিজভী আলম।
এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা এবং সদস্য তারিক আল মামুন বক্তব্য রাখেন।

সভায় স্পেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আসিম মির্জা, মহিউদ্দিন বাবু, জুবায়ের আহমদ পলাশ, লালন ফকির, মল্লিক রুম্মান, দেলোয়ার হোসেন, কাজী নজরুল ইসলাম, জহির রায়হান, বাছির উদ্দিন, রবিউল আলম, মোহন দেব জয়, মো. তুহিন, আবু বকর সিদ্দিক, শামীম আহমদ, মুহিবুর রহমান, রিফায়েত হোসেন, শাহপরান, সুকুমার ঘারামি, লিংকন পেরেরা, কাউছার আহমেদ পাপন, তানভীর হোসেন এবং সামী সাওদ দীপসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া ছাত্রলীগের নেতাদের মধ্যে আনিসুর রহমান, সামিউল ইসলাম পুলুকসহ আরও অনেকে বক্তব্য দেন।

সভা শুরুর আগে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা দেশবিরোধী ষড়যন্ত্র, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা জাতীয় ঐক্য সুদৃঢ় করে গণতান্ত্রিক ও উন্নয়নমুখী বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরে নৈশভোজের মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।







