Top 5 This Week

spot_img

Related Posts

ডাবলিনে বাংলাদেশের দূতাবাসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আরশাদ সুমন, ডাবলিন আয়ারল্যান্ড থেকে।
আয়ারল্যান্ডে বাংলাদেশের মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম মিশনের দায়িত্বভার গ্রহণ করেছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে Letters of Credence পেশ করবেন বলে জানা গেছে।

আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। ডাবলিনের বলস্‌ব্রিজ কূটনৈতিক এলাকায় Alexandra House-এ স্থাপিত অস্থায়ী Chancery Office থেকে দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

আয়ারল্যান্ডে আনুমানিক ২৫ হাজার বাংলাদেশি বসবাস করছেন। নতুন দূতাবাস চালুর ফলে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সরকারের যোগাযোগ আরও সহজ হবে এবং কনস্যুলার সেবা পাওয়ার সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।

দূতাবাস সূত্র জানায়, পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা চালুর প্রস্তুতি চলছে। এসব সেবা কবে থেকে চালু হবে এবং আবেদন প্রক্রিয়া কী হবে, তা শিগগিরই জানানো হবে।

এদিকে “Bangladesh Embassy in Dublin” নামে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়েছে। কনস্যুলার সেবা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ডাবলিনে বাংলাদেশের দূতাবাসের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্যও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles