Top 5 This Week

spot_img

Related Posts

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সভা 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত। রবিবার(৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি হলরুমে কমিশন প্রধান খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো:দুলাল সাফা’র সঞ্চালনায় আয়োজিত সাধারণ সভায় মাদ্রিদ কমিউনির সর্বস্থরের জনসাধারণের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৬ রাত ১০টা পর্যন্ত ভোটার সংগ্রহ কার্যক্রম চলবে। ভোটার হওয়ার জন্য বাংলাদেশি পাসপোর্ট অথবা স্পেনের বৈধ ডকুমেন্ট প্রদর্শন করতে হবে।

তফসিলে উল্লেখ করা হয়েছে, শুধু কমুনিদাদ দে মাদ্রিদে ঠিকানা বহনকারী ব্যক্তিরাই প্রার্থী হতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্পেনের বৈধ ডকুমেন্টধারী হতে হবে।

২৫ অক্টোবর ২০২৬ ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর রাত ১০টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর রাত ১১টা পর্যন্ত।

মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর রাত ১১টা। ৫ নভেম্বর প্রার্থীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর থেকে ১৪ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত। এরপর ১৫ নভেম্বর ২০২৬, রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত কমিশন–২০২৬ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা পরিবর্তন করতে পারবে।

সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন যথাক্রমে মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক ও মাওলানা আবুল কালাম শিবলু।

সাধারণ সভায় নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহপ্রধান কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, যুগ্ম সচিব মাসুদুর রহমান ,কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহকোষাধ্যক্ষ সায়েদ মিয়া, সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, সুরুজ্জামান সুরুজ,জাকিরুল ইসলাম ও আসাদ আলী।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া ,সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,সাবেক সহ সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল। 

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফজলে এলাহি ,আব্দুল মুজাক্কির, আব্দুল কাইয়ুম মাসুক ,আবুল কাশেম ,তোতা কাজী,আব্বাস উদ্দিন,শিপার আহমেদ,ইয়াংরাজ খান কমল রাজু,ইফতেখার আলম,আরাফাত হোসেন,রুবেল সামাদ,সাইফুল মুন্সী ,আবুল হোসেন,হাফিজ মিয়া,মিজানুর রহমান চৌধুরী,ইউসুফ আলী,শহিদ ওয়াছির ,নাসিরুল ওয়াহাব অপু, আবু বক্কর ,দিদারুল আলম,জুয়েল আহমদ প্রমুখ।

সাধারণ জনগণের প্রত্যাশা সুন্দর ও সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি জনকল্যাণে কাজ করে এরকম কমিটি নির্বাচিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles