
সিদ্দিকুর রাহমান,মাদ্রিদ ,স্পেন: গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি ও হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্বাস উদ্দিনের পবিত্র উমরাহ গমন উপলক্ষে দোয়া মাহফিল।
সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু’র সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহিদ ওয়াছির।
বুধবার (৮ আগস্ট) রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার দেশ রেস্টুরেন্টে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।
বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মাসুদুর রহমান , গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক আহবায়ক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক ,সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী ,সাইফুল আমিন, সদস্য বেলাল আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সায়েদ মিয়া, মাসুদুর রহমান নাসিম, ইফতেখার আলম ,সাইফুল মুন্সি ,রুবেল রানা,লিটন আহমেদ ,আলামিন শেখ,বিলাল আহমেদ,ইকবাল আহমেদ,এনাম আলী খান প্রমুখ ।
শেষে মোনাজাত করেন মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক ।




