Top 5 This Week

spot_img

Related Posts

মাদ্রিদের লাভাপিয়েসে স্টেক হাউস রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় শুভ উদ্বোধন হলো নতুন স্টেক হাউস রেস্টুরেন্টের। রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী আবুল হোসেনের এই নতুন ব্যবসায়িক উদ্যোগকে ঘিরে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।

প্রবাসের মাটিতে বাংলাদেশিদের ব্যবসায়িক অগ্রযাত্রায় যুক্ত হলো আরও একটি নতুন উদ্যোগ। স্পেনের মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্টেক হাউস রেস্টুরেন্ট।

রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী আবুল হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই রেস্টুরেন্টে গ্রাহকদের মানসম্মত খাবার, উন্নত সেবা এবং আন্তরিক আতিথেয়তা দেওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে প্রত্যাশা, এটি স্থানীয় গ্রাহকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কাছেও জনপ্রিয় হয়ে উঠবে। একই সঙ্গে এই উদ্যোগ প্রবাসে বাংলাদেশিদের ব্যবসায়িক সাফল্য ও আত্মনির্ভরতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আবুল হোসেনের এই নতুন পথচলা যেন সাফল্য ও সমৃদ্ধিতে ভরে ওঠে এমন প্রত্যাশা সবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles