Top 5 This Week

spot_img

Related Posts

বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণে স্পেনে যুবলীগের মোমবাতি প্রজ্বলন

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনায় ১৫ আগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে আওয়ামী যুবলীগ স্পেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, সহ-সভাপতি মোঃ কবির হোসেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবর রহমান মুজিব এবং স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন।

আয়োজক যুবলীগ কর্মী হানিফ মিয়াজীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আমিন আহমেদ, মোঃ সোহাগ, জুবায়ের আহমেদ পলাশ, মোঃ সাগর, পাপন খান, হোসাইন তানভীর, সিদ্দিকুর রহমান, মোঃ অনিক, বাবু মাস্টার, আসিম মির্জা, ছাত্রলীগ নেতা সালেহ মুসা খান (পুলক), আনিস হোসাইন, শামীম হোসাইন, সামি সাউদ দীপ, রানা মাতুব্বর, হৃদয় হোসাইনসহ আরও অনেকে।

মোমবাতি প্রজ্বলনের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নেতাকর্মীরা শপথ গ্রহণ করে বলেন জননেত্রী শেখ হাসিনার আহ্বানে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সদা প্রস্তুত থাকার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles