বিশেষ প্রতিনিধি:
সর্ব ইউরোপ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্প্রতি প্রকাশ ও অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে স্পেন আওয়ামী লীগের পাঁচ নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হলেও স্পেন আওয়ামী লীগের বর্তমান সভাপতি এস আই আর রবিন এবং সাধারণ সম্পাদক রিজভি আলমের নাম কমিটিতে রাখা হয়নি।

সর্ব ইউরোপ আওয়ামী লীগের নতুন কমিটিতে স্পেন থেকে স্থান পাওয়া নেতারা হলেন—
- আব্দুল কাইয়ুম সেলিম — সহ-সভাপতি
- একরামুজ্জামান কিরণ — সাংগঠনিক সম্পাদক
- বদরুল কামালী — বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক
- খাদিজা আক্তার — সাংস্কৃতিক সম্পাদক
- আনোয়ার হোসেন চৌধুরী — নির্বাহী সদস্য
স্পেন আওয়ামী লীগের পাঁচ নেতা সর্ব ইউরোপ আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পাওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানিয়েছেন।
একই সঙ্গে বর্তমান সভাপতি এস আই আর রবিন ও সাধারণ সম্পাদক রিজভি আলমকে নতুন কমিটিতে না রাখার বিষয়টিও রাজনৈতিক ও সাংগঠনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। যদিও স্পেন আওয়ামী লীগের কমিটিতে পুনরায় বহাল রাখার শর্তে তারা নীরব ভূমিকা পালন করছেন বলে উল্লেখ করা হয়েছে।
তবে সভাপতি এস আই আর রবিন ও সাধারণ সম্পাদক রিজভি আলমকে কমিটিতে অন্তর্ভুক্ত না করার কারণ সম্পর্কে কমিটি ঘোষণার সঙ্গে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।



