স্পেন প্রতিনিধি: মাদ্রিদে কোনো বিশিষ্টজন বা সম্মানিত অতিথি এলে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন কিংবা বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক সংবর্ধনা ও শুভেচ্ছা জানানোর দীর্ঘদিনের একটি সুন্দর ঐতিহ্য রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের এই আতিথেয়তা ও সৌহার্দ্যের সংস্কৃতি ইউরোপজুড়েই প্রশংসিত।
এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট, সোমবার রাতে মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার দেশ রেস্টুরেন্টে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক *কাউছার হোসেন টিপু’র ছোট ভাই হাফিজুর রহমান শাওন মাদ্রিদে আগমন উপলক্ষে তাঁর সৌজন্যে এক নৈশভোজ ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সহিদ ওয়াছির।
নৈশভোজে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হক মনু, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আব্দুল কাইয়ূম সেলিম, এইচ. এম. মাসুদুর রহমান, বেলাল আহমেদ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ মাসুদুর রহমান নাসিম, লিটন আহমদ, আব্দুল মোতালেব বাবুল, খায়রুজ্জামান জামান, আব্দুল করিম, শমসুল ইসলাম, পিয়াস পাটোয়ারী, ইকবাল হোসেন, বাবুল আহমেদ, শামীম খান বিপ্লব, শিপন আহমেদ, ক্বারী আব্দুর রউফ, শামীম আহমেদ, রাজু আহমদসহ কমিউনিটির আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত সবাই ফুল দিয়ে হাফিজুর রহমান শাওনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল কামনা করেন। নৈশভোজ শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



