সিদ্দিকুর রাহমান ,স্পেন প্রতিনিধি: মাদ্রিদের বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ উন্নয়নকল্পে নতুন জায়গা ক্রয় ও আর্থিক অনুদান ও সহযোগিতা প্রসঙ্গে বৃহত্তর নোয়াখালী সমিতির উদ্যোগে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত।মঙ্গলবার ৪ আগস্ট মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আবুল কাশেম মুকুল ,উপদেস্টা মো:কিবরিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি দিদারুল আলম, সহ সভাপতি মোমিনুল হায়দার ,সাংগঠনিক সম্পাদক মো: শাহাবুদ্দিন ,প্রচার সম্পাদক মো: শাহনেওয়াজ শান্ত ,কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত শুভ,সহ সভাপতি মো: আলাউদ্দিন।

সভায় বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে নতুন জায়গা ক্রয়ে সবাই যার যার সাদ্য অনুযায়ী আর্থিক অনুদান করার আহবান জানান সভাপতি আবুল কাশেম এবং বৃহত্তর নোয়াখালী বাসীর আর্থিক অনুদান উত্তোলন করার জন্য একটি উপকমিটি করে দেন যার প্রদান হিসেবে দায়িত্ব দেন সাবেক সভাপতি আবুল কাশেম মুকুলকে।
সংগঠনের সভাপতি আবুল কাশেম ,সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে যাওয়ার জন্য সহ সভাপতি দিদারুল আলমকে আগামী এক মাসের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেন।
শেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।



