সিদ্দিকুর রাহমান ,স্পেন প্রতিনিধি: গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আগামী দিনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার (৫ আগস্ট) রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আবু জাফর রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল কামালী’র সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাফিজ।

আলোচনা সভায় প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি আবু জাফর রাসেল সদস্যরা হলেন সিপার আহমদ ,আসাদ আলী , আলী চৌধুরী, রাসেল আহমেদ ,টিপু তালুকদার ,রাজা মিয়া।
গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের ১০১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন যথাক্রমে সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমদ ,সাবেক নির্বাচন কমিশনের সদস্য সচিব ছানুর মিয়া ছাদ , সিনিয়র সহ সভাপতি হাফিজ মিয়া।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ডালিম আহমদ ,ইমরান আহমদ ,সাইদুল আলম সুয়েদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমদ চৌধুরী ,যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ,নুরুল আমিন, জুবেল হোসাইন ,জনি আহমদ ,সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ ,মাজহারুল ইসলাম জুয়েল, আসিফ চৌধুরী ,সহ সাংগঠনিক সম্পাদক সরওয়ার হোসেন ,ফরহাদ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা গ্রেটার সিলেটের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সভার শেষে সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাফিজ মিয়া সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।



