Top 5 This Week

spot_img

Related Posts

স্পেনে নারায়ণগঞ্জবাসীকে বৃহত্তর ঐক্যের আহ্বান জানালেন জেলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ

স্পেনে বসবাসরত নারায়ণগঞ্জবাসীর বৃহত্তর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রধান সমন্বয়ক একরামুজ্জামান কিরণ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলাটাউন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় সংগঠনের সহ-সমন্বয়কারী সাজিদ মাওলা উপস্থিত ছিলেন।

স্পেনে নারায়ণগঞ্জবাসী

সংবাদ সম্মেলনে বক্তারা স্পেনে বসবাসরত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের প্রবাসীদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান সমন্বয়ক একরামুজ্জামান কিরণ বলেন, “নারায়ণগঞ্জবাসী ঐক্যবদ্ধ থাকলে প্রবাসে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশের মানুষের জন্যও বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নেওয়া সম্ভব হবে।”

স্পেনে নারায়ণগঞ্জবাসী

সহ-সমন্বয়কারী সাজিদ মাওলা সংগঠনের কার্যক্রমে নারায়ণগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles