সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ স্পেন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন মাদ্রিদের উদ্যোগে নির্বাচন কমিশন-২০২৬-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে সংগঠনের নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সভায় নির্বাচন কমিশনের সদস্যদের পরিচিতি এবং কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন, মাদ্রিদের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে সংগঠনের সদস্য সচিব মো. দুলাল সাফা ও যুগ্ম সচিব মাসুদুর রহমান। সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের নির্বাচন প্রক্রিয়া, ভোটার সংগ্রহ ,সদস্যদের অংশগ্রহণ এবং সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সদস্যদের পারস্পরিক মতবিনিময় এবং অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত সদস্যরা নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন — সহ প্রধান কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন ,সহ কোষাধ্যক্ষ সায়েদ মিয়া, সদস্য এমদাদ হাওলাদার ,আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম ,নিজাম উদ্দিন ও আসাদ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার ,সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া ,সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান ,সাবেক সহ সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল ,সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল কাইয়ুম মাসুক ,ফজলে এলাহি,বাহারুল আলম,আবুল কাশেম ,সৈয়দ মাসুদুর রহমান নাসিম,তুতা কাজী,ইয়াংরাজ খান রাজু,কাউসার হোসেন টিপু, বদরুল কামালী ,আলী হোসেন চৌধুরী,জসীম উদ্দিন ব্যাপারী,ছানুর মিয়া ছাদ ,নিশাদ মজুমদার ,শহিদ ওয়াছির,আবু সাঈদ প্রমুখ।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম সেলিম ,একরামুজ্জামান কিরণ,সোহেল আহমদ সামছু ,আহমেদ আসাদুর রাহমান সাদ, আব্দুল কাদের ঢালী, আল আমিন শেখ,আব্বাস উদ্দিন ,আবুল হোসেন ,জয়নাল আবেদীন রানা, আব্দুল মতিন,কাজী বাবুল,তাহের শেখ,আবু বক্কর,মাওলানা আবুল কালাম শিবলু,দীদারুল আলম,রুবেল রানা,নাসিরুল ওয়াহাব অপু, শামীম খান বিপ্লব ,মামুন হাওলাদার,শাহাবুদ্দীন প্রমুখ।
সভা শেষে দেশ ও জাতির এবং কমিউনিটির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাবেক ধর্ম সম্পাদক হাফিজ জহীর আহমেদ।



