Top 5 This Week

spot_img

Related Posts

রাস্ট্রদূত মাসুদুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সৌজন্য সাক্ষাৎ

সিদ্দিকুর রাহমান ,স্পেন : স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি বকুল খান, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, উপদেষ্টা ও সাবেক সিনিয়র সহসভাপতি সেলিম আলম, সাংগঠনিক সম্পাদক তাওফিকুর রহমান, দপ্তর সম্পাদক জুনাইদ নোমানী এবং বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) কর্মরত সাংবাদিক হাসানুর রহমান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রবাসীদের কল্যাণ, দূতাবাসের সেবার মান উন্নয়ন, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং প্রবাসে বাংলা গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত মাসুদুর রহমান প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের কার্যক্রম এবং বিভিন্ন বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন। তিনি প্রবাসীদের ইতিবাচক কর্মকাণ্ড এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles