Top 5 This Week

spot_img

Related Posts

স্পেনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  সিদ্দিকুর রাহমান , মাদ্রিদ,স্পেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেন যুবদলের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্পেন যুবদল নেতা শাহ্ আলম। সভা পরিচালনা করেন যুবদল নেতা মাহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী, যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, স্পেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেন্স শিপার ও সাধারণ সম্পাদক আসাদ আলী।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্পেন যুবদলের সাবেক সহ-যুগ্ম সম্পাদক ছানুর মিয়া সাদ।

এ সময় আরও বক্তব্য দেন স্পেন যুবদল নেতা আজিজুল বেপারি, রাকিব আহমদ, মুজাহিদুল ইসলাম বাপ্পি, সাহাদাত হোসেন, ফকরুল পাটোয়ারী ও সাজু মিয়া।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শাহিন বাদশা, হানিফ আহমদ, ইকরাম আহমদ, মুজাহিদুল ইসলাম, আরমানসহ স্পেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের কার্যক্রম, নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভা শেষে সবাইকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles