Top 5 This Week

spot_img

Related Posts

এসোসিয়েশন সেন্ত্রো কুলতুরাল দে বাংলাদেশ এন স্পানিয়ার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

এসোসিয়েশন সেন্ত্রো কুলতুরাল দে বাংলাদেশ এন স্পানিয়া এর উদ্যোগে স্পেনের রাজধানী মাদ্রিদে উপ শহর খেতাফের মাঠে উদ্বোধন করা হয় জয় বাংলা ক্রিকেট টুর্নামেন্ট।

উদ্বোধনী দিনে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রথম খেলায় ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স ও দুরন্ত বি-বাড়িয়া মুখোমুখি হয় এই ম্যাচ জয়লাভ করে দুরন্ত বি-বাড়িয়া।

দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় হবিগঞ্জ ইয়াংস্টার বনাম তারুণ্য মাদ্রিদ সে খেলায় ১৮ রানে জয় লাভ করে হবিগঞ্জ ইয়াংস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ত্রো কুলতুরাল দে বাংলাদেশ এন স্পানীয়া এর প্রতিষ্ঠাতা, এবং স্পেন আওয়ামীলীগের সভাপতি এস আর আই এস রবিন । স্পেন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম, স্পেন আওয়ামীলীগের সহসভাপতি
মোঃ কবির হোসেন , সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,
স্পেন যুবলীগ নেতা হানিফ মিয়াজী , স্পেন ছাত্রলীগ নেতা সালেহ মূসা খান পুলক , ক্রীড়া সংগঠক তামিম ইকবাল, জুবায়ের আহমেদ পলাশ সহ ক্রীড়ামোদী বাংলাদেশি তরুনরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles