Top 5 This Week

spot_img

Related Posts

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সভা

সিদ্দিকুর রাহমান ,মাদ্রিদ,স্পেন: গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সভা অনুষ্ঠিত। মঙ্গলবার, ১৩ অক্টোবর রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে স্পেনপ্রবাসী বিপুলসংখ্যক সিলেটি উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি আবু জাফর রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল কামালীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাফিজ মিয়া, প্রেসিডিয়াম সদস্য শিপার আহমদ, সাবেক কমিশনার আলী হোসেন চৌধুরী, সদস্যসচিব ছানুর মিয়া ছাদ, মাওলানা আবুল কালাম শিবলু, এমদাদুল হক, আব্দুল মোতালেব বাবুল, ডালিম আহমদ,ইমরান আহমেদ, মঞ্জু ইসলাম,সুয়েদুল ইসলাম সুহেদ,হাফিজ আহমেদ,মামুন আহমদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত প্রবাসী সিলেটিরা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং প্রবাসে সিলেটবাসীর মধ্যে সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।

প্রবাসে সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

দায়িত্বশীল নেতৃবৃন্দ আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন থেকে সভাপতি অথবা সাধারণ সম্পাদক প্রার্থী দেওয়া হবে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles