# NRB News Europe > প্রবাসে বাংলাদেশ ## Posts - [বাংলাদেশের পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ স্পেন](https://nrbnewseurope.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা এখন স্পেন। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জার্মানিকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে দেশটি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে স্পেনে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১১৪ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলারের। একই সময়ে জার্মানিতে রপ্তানি হয়েছে ১১২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ছিল জার্মানি। তখন দেশটিতে রপ্তানি হয়েছিল ১১২ কোটি ৪৭ লাখ ডলারের পোশাক। অন্যদিকে স্পেনে রপ্তানির পরিমাণ ছিল ১০০ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ডলার। […] - [গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সভা](https://nrbnewseurope.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af-3/): সিদ্দিকুর রাহমান ,মাদ্রিদ,স্পেন: গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সভা অনুষ্ঠিত। মঙ্গলবার, ১৩ অক্টোবর রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে স্পেনপ্রবাসী বিপুলসংখ্যক সিলেটি উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আবু জাফর রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল কামালীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাফিজ মিয়া, প্রেসিডিয়াম সদস্য শিপার আহমদ, সাবেক কমিশনার আলী হোসেন চৌধুরী, সদস্যসচিব ছানুর মিয়া ছাদ, মাওলানা আবুল কালাম শিবলু, এমদাদুল হক, আব্দুল মোতালেব বাবুল, ডালিম আহমদ,ইমরান আহমেদ, মঞ্জু ইসলাম,সুয়েদুল ইসলাম সুহেদ,হাফিজ আহমেদ,মামুন আহমদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত প্রবাসী সিলেটিরা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং প্রবাসে সিলেটবাসীর […] - [মাদ্রিদের লাভাপিয়েসে স্টেক হাউস রেস্টুরেন্টের শুভ উদ্বোধন](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d/): স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় শুভ উদ্বোধন হলো নতুন স্টেক হাউস রেস্টুরেন্টের। রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী আবুল হোসেনের এই নতুন ব্যবসায়িক উদ্যোগকে ঘিরে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। প্রবাসের মাটিতে বাংলাদেশিদের ব্যবসায়িক অগ্রযাত্রায় যুক্ত হলো আরও একটি নতুন উদ্যোগ। স্পেনের মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্টেক হাউস রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী আবুল হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই রেস্টুরেন্টে গ্রাহকদের মানসম্মত খাবার, উন্নত সেবা এবং আন্তরিক আতিথেয়তা দেওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে প্রত্যাশা, এটি স্থানীয় গ্রাহকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কাছেও জনপ্রিয় হয়ে উঠবে। একই সঙ্গে এই উদ্যোগ প্রবাসে বাংলাদেশিদের ব্যবসায়িক সাফল্য ও আত্মনির্ভরতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে […] - [গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের দোয়া মাহফিল ](https://nrbnewseurope.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af-2/):  সিদ্দিকুর রাহমান,মাদ্রিদ ,স্পেন: গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি ও হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্বাস উদ্দিনের পবিত্র উমরাহ গমন উপলক্ষে দোয়া মাহফিল।সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু’র সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহিদ ওয়াছির। বুধবার (৮ আগস্ট) রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার দেশ রেস্টুরেন্টে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,নির্বাচন কমিশনের যুগ্ম […] - [বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সভা ](https://nrbnewseurope.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-2/): বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত। রবিবার(৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি হলরুমে কমিশন প্রধান খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো:দুলাল সাফা’র সঞ্চালনায় আয়োজিত সাধারণ সভায় মাদ্রিদ কমিউনির সর্বস্থরের জনসাধারণের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার নির্বাচনী তফসিল ঘোষণা করেন।  নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৬ রাত ১০টা পর্যন্ত ভোটার সংগ্রহ কার্যক্রম চলবে। ভোটার হওয়ার জন্য বাংলাদেশি পাসপোর্ট অথবা স্পেনের বৈধ ডকুমেন্ট প্রদর্শন করতে হবে। তফসিলে উল্লেখ করা হয়েছে, শুধু কমুনিদাদ দে মাদ্রিদে ঠিকানা বহনকারী ব্যক্তিরাই প্রার্থী হতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্পেনের বৈধ ডকুমেন্টধারী হতে […] - [ডাবলিনে বাংলাদেশের দূতাবাসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু](https://nrbnewseurope.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac/): আরশাদ সুমন, ডাবলিন আয়ারল্যান্ড থেকে।আয়ারল্যান্ডে বাংলাদেশের মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম মিশনের দায়িত্বভার গ্রহণ করেছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে Letters of Credence পেশ করবেন বলে জানা গেছে। আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। ডাবলিনের বলস্‌ব্রিজ কূটনৈতিক এলাকায় Alexandra House-এ স্থাপিত অস্থায়ী Chancery Office থেকে দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। আয়ারল্যান্ডে আনুমানিক ২৫ হাজার বাংলাদেশি বসবাস করছেন। নতুন দূতাবাস চালুর ফলে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সরকারের যোগাযোগ আরও সহজ হবে এবং কনস্যুলার সেবা পাওয়ার সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে। দূতাবাস সূত্র জানায়, পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা চালুর প্রস্তুতি চলছে। এসব সেবা কবে থেকে চালু […] - [মাদ্রিদের সল প্লাজায় ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অনশন, আবাসন সংকট নিয়ে বিক্ষোভ](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%be/): স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাণকেন্দ্র পুয়ের্তা দেল সল প্লাজায় আবাসন সংকট ও বাড়তি ভাড়ার প্রতিবাদে চলছে অবস্থান কর্মসূচি। এরই মধ্যে আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন এক বিক্ষোভকারী। ভাড়া বৃদ্ধি, উচ্ছেদ এবং সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনকারীরা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মাদ্রিদের ঐতিহাসিক পুয়ের্তা দেল সল এখন পরিণত হয়েছে আবাসন সংকটবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্রে। ভাড়া বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এমন অভিযোগ তুলে সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান আবাসন বাজারে অনেক ভাড়াটিয়া দীর্ঘদিন একই বাসায় থাকার পরও হঠাৎ করে বড় ধরনের ভাড়া বৃদ্ধির মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে উচ্ছেদের ঝুঁকিও বাড়ছে বলে […] - [সর্ব ইউরোপ আওয়ামী লীগের কমিটিতে স্পেনের ৫ নেতা, বাদ পড়েছেন সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক রিজভি](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0/): বিশেষ প্রতিনিধি:সর্ব ইউরোপ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্প্রতি প্রকাশ ও অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে স্পেন আওয়ামী লীগের পাঁচ নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হলেও স্পেন আওয়ামী লীগের বর্তমান সভাপতি এস আই আর রবিন এবং সাধারণ সম্পাদক রিজভি আলমের নাম কমিটিতে রাখা হয়নি। সর্ব ইউরোপ আওয়ামী লীগের নতুন কমিটিতে স্পেন থেকে স্থান পাওয়া নেতারা হলেন— স্পেন আওয়ামী লীগের পাঁচ নেতা সর্ব ইউরোপ আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পাওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান সভাপতি এস আই আর রবিন ও সাধারণ সম্পাদক রিজভি আলমকে নতুন কমিটিতে না রাখার বিষয়টিও রাজনৈতিক ও সাংগঠনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। যদিও […] - [মাদ্রিদের পুয়ের্তা দেল সলে আবাসন আন্দোলন, চলছে অবস্থান কর্মসূচি](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2/): মাদ্রিদ: স্পেনে ক্রমবর্ধমান আবাসন সংকটের প্রতিবাদে মাদ্রিদের ঐতিহাসিক পুয়ের্তা দেল সল চত্বরে টানা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শত শত মানুষ। সোমবার সকালেও সেখানে ৩০০টির বেশি তাঁবু দেখা গেছে। আন্দোলনকারীদের দাবি, সরকার আবাসন নিয়ে যে নতুন রয়্যাল ডিক্রি অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে, তার বিস্তারিত বিষয়বস্তু না দেখে তারা অবস্থান কর্মসূচি শেষ করবেন না। গত শনিবার থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচির অন্যতম প্রধান দাবি হলো ভাড়াটিয়াদের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা। আন্দোলনটির নেতৃত্ব দিচ্ছে Sindicato de Inquilinas e Inquilinos de Madrid। সংগঠনটি জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভায় যে আবাসন ডিক্রি অনুমোদনের সম্ভাবনা রয়েছে, সেটি তাদের প্রত্যাশা পূরণ করছে কি না, তা বিস্তারিত পর্যালোচনা করা হবে। […] - [বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত](https://nrbnewseurope.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%87/): সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ স্পেন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন মাদ্রিদের উদ্যোগে নির্বাচন কমিশন-২০২৬-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে সংগঠনের নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সভায় নির্বাচন কমিশনের সদস্যদের পরিচিতি এবং কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন, মাদ্রিদের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে সংগঠনের সদস্য সচিব মো. দুলাল সাফা ও যুগ্ম সচিব মাসুদুর রহমান। সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের নির্বাচন প্রক্রিয়া, ভোটার সংগ্রহ ,সদস্যদের […] - [স্পেনে নারায়ণগঞ্জবাসীকে বৃহত্তর ঐক্যের আহ্বান জানালেন জেলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%95/): স্পেনে বসবাসরত নারায়ণগঞ্জবাসীর বৃহত্তর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রধান সমন্বয়ক একরামুজ্জামান কিরণ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলাটাউন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় সংগঠনের সহ-সমন্বয়কারী সাজিদ মাওলা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা স্পেনে বসবাসরত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের প্রবাসীদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান সমন্বয়ক একরামুজ্জামান কিরণ বলেন, “নারায়ণগঞ্জবাসী ঐক্যবদ্ধ থাকলে প্রবাসে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশের মানুষের জন্যও […] - [কানাডাকে ইইউর ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব](https://nrbnewseurope.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%a6/): আন্তর্জাতিক ডেস্ক | NRB News Europe ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে কানাডাকে ‘সহযোগী সদস্য’ হিসেবে যুক্ত করার প্রস্তাব সামনে এসেছে। তবে এ ধরনের সদস্যপদের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করলেও দেশটির নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত জানিয়েছেন, কানাডা সরাসরি ইইউর ২৭ সদস্যের বাজেটে অর্থ দেওয়ার পরিকল্পনা করছে না। কানাডার আসন্ন ইইউ রাষ্ট্রদূত জোনাথন উইলকিনসন সিবিসির ‘দ্য হাউস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সহযোগিতার ক্ষেত্রে কানাডা নির্দিষ্ট কিছু বিষয় বেছে নেবে। এটি সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদও নয়। তবে কিছু কর্মসূচিতে অংশ নিতে অর্থায়নের প্রয়োজন […] - [স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন, স্বচ্ছতার প্রতিশ্রুতি কমিশনের](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf/): সিদ্দিকুর রহমান, মাদ্রিদ, স্পেন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সাংবাদিকসহ স্পেনের প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে কমিশন। বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় কায়ে কারাভাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. দুলাল সাফার পরিচালনায় সভায় কমিশনের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সভায় জানানো হয়, স্থানীয় মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমোদন পাওয়া যায়। নির্বাচন কমিশনের কার্যকাল আগামী ৯০ […] - [কেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়া উচিত?](https://nrbnewseurope.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-3/): বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে শুধু নিজেদের পরিবারকে স্বাবলম্বী করছেন না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশ থেকে বৈদেশিক কর্মসংস্থানের যাত্রা শুরু হয় ১৯৭৬ সালে। বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি কর্মী জীবিকার প্রয়োজনে কর্মরত রয়েছেন বলে সরকারি তথ্যে উল্লেখ করা হয়েছে। প্রবাসীদের এই অবদানের স্বীকৃতি এবং তাঁদের ও তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এসব উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB)। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ইতিহাস প্রবাসী কর্মী এবং তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার Emigration Ordinance-1982-এর […] - [মাদ্রিদে বায়তুল মোকাররম মসজিদে আরবী স্কুলের সমাপনী ও পুরস্কার বিতরণ](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%ae/): সিদ্দিকুর রাহমান,মাদ্রিদ ,স্পেন: স্পেনের রাজধানী মাদ্রিদে আরবী স্কুল মাদ্রিদের উদ্যোগে গ্রীষ্মকালীন ছুটিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদ্রিদের বাইতুল মুকাররাম মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের ধর্মীয় ও শিক্ষামূলক জ্ঞান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গঠন এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালিত হয়।মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক ক্বারী ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাইখ ড. আব্দুস সালাম আজাদী, পরিচালক, কিউ. এন. এস. একাডেমি, লন্ডন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং তাদের নিয়মিত […] - [‘মির্জাপুর: দ্য মুভি ৮ দিনে বিশ্বজুড়ে আয় ২২৬ কোটি রুপি](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ad%e0%a6%bf-%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/): ‘মির্জাপুর: দ্য মুভি’র দাপট অব্যাহত, ৮ দিনে বিশ্বজুড়ে আয় ২২৬ কোটি রুপি বিনোদন ডেস্ক:বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। জনপ্রিয় ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের বড় পর্দার সংস্করণটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ ধরে রেখেছে। মুক্তির অষ্টম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ২২৬ কোটি রুপি ছাড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অষ্টম দিনে ভারতে সিনেমাটি প্রায় ৯ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে। এতে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ১৫৭ কোটি ৯৫ লাখ রুপি এবং বিশ্বব্যাপী মোট আয় ২২৬ কোটি ১৯ লাখ রুপি। সিনেমাটি এখন আরেকটি বড় মাইলফলকের সামনে। বিশ্বব্যাপী ২৩০ কোটি রুপি আয় করা ‘ধামাল ৪’-কে পেছনে ফেলতে ‘মির্জাপুর: […] - [স্বপ্ন নিয়ে স্পেনে, কফিনে ফিরলেন আলিফ](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8/): নিজস্ব প্রতিবেদক স্পেনের রাজধানী মাদ্রিদে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি যুবক ইউসুফ হাসান আলিফের মরদেহ দেশে পৌঁছানোর পর গাজীপুরের কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। স্পেনের বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাদ্রিদ থেকে দেশে পাঠানো হয় তার মরদেহ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আলিফের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সকাল ৬টা ৫৭ মিনিটে মরদেহবাহী বিমান ঢাকায় অবতরণ করে। পরে স্বজনরা মরদেহ নিয়ে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে আলিফের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন। দীর্ঘদিন পর প্রিয় মানুষটির […] - [প্রবাসে কোরআনের আলোয় নতুন প্রজন্ম গড়ার প্রত্যয়আল আমান একাডেমিতে কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ](https://nrbnewseurope.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%a4/): নিজস্ব প্রতিবেদক, স্পেন: শিশু-কিশোরদের কোরআন শিক্ষায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিক চেতনা গড়ে তোলার প্রত্যয়ে আল আমান ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত গ্রীষ্মকালীন কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, কোরআন তিলাওয়াত এবং ইসলামী শিক্ষামূলক বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল আমান ইসলামিক একাডেমির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন আমিনুর রশিদ রাজু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মোকাররম জামে মসজিদের […] - [সেউতায় এখনো কাটেনি সংকট, সীমান্তে কড়াকড়ি](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%89%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f/): স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত শহর সেউতায় জুলাইয়ের শেষ দিকে ঘটে যাওয়া নজিরবিহীন অভিবাসী প্রবেশের এক মাসেরও বেশি সময় পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলেও শহরের বিভিন্ন স্থানে এখনো বিপুলসংখ্যক অভিবাসী অবস্থান করছেন। একই সঙ্গে আশ্রয়ব্যবস্থা, নিরাপত্তা, স্থানীয় জনজীবন ও অর্থনীতির ওপর চাপ অব্যাহত রয়েছে।৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে ৭২ হাজারের বেশি মানুষ সেউতায় অনিয়মিতভাবে প্রবেশ করেছিল বলে স্প্যানিশ কর্তৃপক্ষের হিসাবে উল্লেখ করা হচ্ছে। এই ঘটনায় মাত্র কয়েক দিনের মধ্যে শহরের সীমান্ত ও অভ্যর্থনা ব্যবস্থা চরম চাপে পড়ে। এরপর থেকে একদিকে মরক্কোতে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে, অন্যদিকে যারা এখনো শহরে রয়ে গেছেন তাদের জন্য অস্থায়ী আশ্রয় ও […] - [জুলাই পর্যন্ত স্পেনে ৫ কোটি ৮১ লাখ পর্যটক, আয় ছাড়িয়েছে ৮২ বিলিয়ন ইউরো](https://nrbnewseurope.com/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%95%e0%a7%8b/): মাদ্রিদ প্রতিনিধি: স্পেনে বিদেশি পর্যটকের আগমন ও পর্যটন আয় দুটিই বাড়ছে। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে ৫ কোটি ৮১ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় পর্যটকের সংখ্যা বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। এ সময়ে পর্যটকদের মোট ব্যয় ছাড়িয়েছে ৮২ হাজার ৫৪ কোটি ইউরো। স্পেনের জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (আইএনই) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। আইএনইর তথ্য অনুযায়ী, জুলাই মাসেই স্পেনে এসেছেন প্রায় ১ কোটি ১৫ লাখ বিদেশি পর্যটক। ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় এ সংখ্যা ৪ দশমিক ৬ শতাংশ বেশি। পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি তাদের ব্যয়ের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারি থেকে […] - [স্পেনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%ae%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/): সিদ্দিকুর রহমান, নির্বাহী সম্পাদক, NRB News Europe বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে স্পেন বিএনপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক মনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান ঝন্টু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করা […] - [মাদ্রিদে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাহজালাল লতিফিয়া মসজিদ শাখার পুরস্কার বিতরণ](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ae/): স্পেনের রাজধানী মাদ্রিদে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদ মাদ্রিদ শাখার উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লতিফিয়া ক্বারি সোসাইটি ইউকে শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে দারুল ক্বিরাতের জামাতে সূরা থেকে জামাতে ছালিছ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, […] - [অভিযোগ ও বন্ধের নির্দেশের পরও চলছিল গ্যারেজ, প্রাণ গেল ইউসুফের](https://nrbnewseurope.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/): হোসাইন ইকবাল। হেড অফ নিউজ, NRB News Europeঅগ্নিকাণ্ডের পর ঘটনাটি নিয়ে আরও গুরুতর তথ্য সামনে এসেছে। laSexta-এর হাতে থাকা নথির তথ্য অনুযায়ী, ২২ ডিসেম্বর ২০২৫ তারিখেই দমকল বাহিনী ওই বেসমেন্টে ব্যাটারি রাখা ও ব্যবহারের বিষয়ে অভিযোগ করেছিল। স্থানটি অনুমোদিতভাবে শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের গ্যারেজ হিসেবে ব্যবহারের কথা ছিল। সেখানে ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি রাখা বা চার্জ করার অনুমতি ছিল না। ওই সময় মাদ্রিদ মিউনিসিপ্যাল পুলিশও ঘটনাস্থলে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাটারিগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পরে সেগুলো সরানো হলেও কয়েক সপ্তাহ পর আবার সেখানে একই ধরনের কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া যায়। ১২ জানুয়ারি ২০২৬ পুলিশের পরিদর্শনে আগের নির্দেশনা মানা হচ্ছে না বলে ধরা পড়ে। এরপর […] - [মাদ্রিদে বাংলাদেশি যুবকের মৃত্যু, ধোঁয়ায় বিষক্রিয়ায় প্রাণ গেল](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87/): হোসাইন ইকবাল। হেড অফ নিউজ, NRB News Europeমাদ্রিদ, ৩১ আগস্ট ২০২৬: স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা (Arganzuela) এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একটি ভবনের নিচে থাকা গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজটিতে বিভিন্ন স্টোররুম (trasteros) এবং বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গ্যারেজের ভেতরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। Emergencias Madrid-এর তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পায় জরুরি সমন্বয় কেন্দ্র। খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দমকলকর্মীরা সেখানে গিয়ে দেখতে পান, আগুন ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। […] - [বাংলাদেশি যুবকের মৃত্যু, ধোঁয়ায় বিষক্রিয়ায় প্রাণ গেল](https://nrbnewseurope.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/): হোসাইন ইকবাল। হেড অফ নিউজ, NRB News Europeমাদ্রিদের Arganzuela জেলায় বৈদ্যুতিক সাইকেল সংরক্ষণ করা একটি স্টোররুমে রোববার আগুন লেগে প্রায় ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। Madrid Emergency Services (Emergencias Madrid) এ তথ্য জানিয়েছে। আগুনটি একটি ভবনের -১ তলায় অবস্থিত একটি বেসমেন্টে শুরু হয়। ঘটনাস্থলটি Calle Canarias সড়কে অবস্থিত। খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা আগুনকে পুরোপুরি ছড়িয়ে পড়া অবস্থায় দেখতে পায়। আগুন নেভানোর কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আগুনের মূল স্থানে পৌঁছানো কঠিন হওয়ার পাশাপাশি স্থাপনাটির অভ্যন্তরীণ কাঠামোও জটিল ছিল। জায়গাটি দুটি তলা নিয়ে গঠিত, যেগুলো একে অপরের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল […] - [মাদ্রিদে গ্যারেজে আগুন, নিহত প্রবাসী বাংলাদেশি যুবক](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8/): মাদ্রিদের আরগানসুয়েলায় গ্যারেজে ভয়াবহ আগুন, ২৫ বছর বয়সী যুবকের মৃত্যু মাদ্রিদ, ৩১ আগস্ট ২০২৬: স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা (Arganzuela) জেলায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে Calle Canarias এলাকায় একটি ভবনের নিচে থাকা গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজটিতে স্টোররুম (trasteros) ছাড়াও বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল। Emergencias Madrid জানিয়েছে, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পায় জরুরি সমন্বয় কেন্দ্র। খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দমকলকর্মীরা সেখানে গিয়ে দেখতে পান, আগুন ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গ্যারেজের ভেতরের পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। প্রচণ্ড তাপ ও আগুনের পাশাপাশি গ্যারেজ […] - [সড়কে অকালমৃত্যু: দায় কার, সমাধান কোথায়?](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%be/): প্রতিদিনই সড়কে আমরা অকালমৃত্যুর হৃদয়বিদারক সংবাদ পড়ি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনায় অনেক মানুষ অকালে মারা গেছেন। বিভিন্ন খবরের প্রতিবেদন থেকে জানা যায়, অতি সম্প্রতি নারায়ণগঞ্জে ২ জন পথচারী, লালমনিরহাটে ট্রাকচাপায় ২ জন অটোরিকশার যাত্রী, গাজীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন এবং সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বগুড়ায় দ্রুতগতির বাসের চাপায় ৭ জন শ্রমিক এবং প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ রকম চিত্র প্রতিদিনের। প্রতিদিনই সড়কে মানুষের মৃত্যু হচ্ছে, কেউ আবার পঙ্গুত্বের শিকারও হচ্ছেন। সাম্প্রতিক সময়ে রোড ক্র্যাশের ঘটনা ক্রমশ বাড়ছে। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে শুধু জুলাই মাসে ৪১৬ জন মারা গেছেন। আগস্ট মাসে এ সংখ্যা আরও বাড়ছে। গত […] - [বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা](https://nrbnewseurope.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b8/): সভাপতি বকুল খান, সিনিয়র সহ-সভাপতি ফখরুদ্দিন রাজি, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আংশিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বকুল খান, সিনিয়র সহ-সভাপতি হিসেবে ফখরুদ্দিন রাজি এবং সাধারণ সম্পাদক হিসেবে সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন। সংগঠনের সদ্য সাবেক সভাপতি এ কে এম জহিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত ২৬ মে ও ২৮ আগস্ট কয়েক দফা বৈঠক শেষে সকলের মতামত ও সম্মতির ভিত্তিতে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সদ্য সাবেক সভাপতি এ কে এম জহিরুল ইসলাম আংশিক কমিটি ঘোষণা করেন। শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। বৈঠকগুলোতে পর্যবেক্ষক হিসেবে […] - [নেপালের ভয়াবহ দুর্যোগ থেকে বাংলাদেশের জন্য সতর্কবার্তা](https://nrbnewseurope.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a5/): হোসাইন ইকবাল। হেড অফ নিউজ, NRB News Europe ২৬ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ঘটে যাওয়া ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যা আবারও দেখিয়ে দিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ কত দ্রুত একটি বড় মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে। হিমালয় অঞ্চলে হিমবাহের একটি বড় অংশ ধসে পড়ে বরফ, পাথর ও পানির বিশাল স্রোত তৈরি হয়। এতে নেপাল ও তিব্বতের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেপালের এই ভয়াবহ ঘটনা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা। বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে বিশেষ করে ঢাকা ও অন্যান্য ঘনবসতিপূর্ণ নগর এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। নগর উন্নয়ন নিয়ন্ত্রণ এবং ভবন […] - [মাদ্রিদে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af/): স্পেনের রাজধানী মাদ্রিদে নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল ভূঁইয়া সংগঠনের বর্তমান কার্যক্রম, অভ্যন্তরীণ মতবিরোধ ও অগঠনতান্ত্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি পারস্পরিক মতবিনিময়, ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে চলমান সংকট নিরসনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে দুলাল হোসাইন লিটন, হাসান তারেক, সাজিদ মাওলা ও শাওন ভূঁইয়াসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে সাবেক সিনিয়র সহ-সভাপতি হিমেল আহমেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুসা আহমেদসহ নির্বাহী পরিষদের সম্মতিক্রমে সাবেক সভাপতি একরামুজ্জামান কিরণকে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে সমন্বয় করে চলমান পরিস্থিতি নিরসনে কার্যকর ভূমিকা রাখার দায়িত্ব দেওয়া হয়। নেতৃবৃন্দ […] - [স্পেন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালন](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/): সিদ্দিকুর রাহমান স্পেন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুম। সভায় বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ […] - [গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা](https://nrbnewseurope.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/): সিদ্দিকুর রাহমান গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) মাদ্রিদের লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে বিপুলসংখ্যক সিলেটবাসীর উপস্থিতিতে সংগঠনটির নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু ও সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি হাফিজ আবু তাহের মিসবাহর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির, সাবেক […] - [অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস বাংলাদেশের](https://nrbnewseurope.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a7%af-%e0%a6%89%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87/): ক্রীড়া প্রতিবেদক ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। চার দিনের মধ্যেই শেষ হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে এই জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। মারারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার বদলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই স্বাগতিকদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন বাংলাদেশের বোলাররা। হাসান মাহমুদের দুর্দান্ত পেস আক্রমণের সামনে মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। হাসান একাই নেন ৬ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও দেখায় অসাধারণ দৃঢ়তা। তানজিদ হাসান তামিমের ১০১ রানের ঐতিহাসিক সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর ৮৪ […] - [বহু বছরের স্বপ্ন, এক ফোনকলে কর্ডোভা যাত্রা](https://nrbnewseurope.com/%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b2/): স্পেনে আসার পর অনেক বছর ধরেই একটা ইচ্ছে ছিল একদিন কর্ডোভা যাব। ছোটবেলা থেকে বাংলাদেশে থাকতে কর্ডোভার মসজিদের কথা শুনেছি, বইয়ের পাতায় পড়েছি, ছবিতে দেখেছি। মানুষের মুখে এর ইতিহাস, সৌন্দর্য আর আন্দালুসিয়ার মুসলিম সভ্যতার গল্প শুনেছি। অনেকবার কর্ডোভা যাওয়ার পরিকল্পনাও করেছি। কিন্তু কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। কখনো ভাবিনি, এতদিনের সেই ইচ্ছেটা একদিন এভাবে হঠাৎ করেই পূরণ হয়ে যাবে। গতরাতে অপু ভাই ফোন দিয়ে বললেন, “শুভ আসতেছে, সকালে রেডি থাকিও। “তুমি আর শুভ প্ল্যান করো, কোথায় যাওয়া যায়।” আপনারা যারা আমার ভ্রমণ নিয়ে লেখা পড়েছেন, তারা জানেন অপু ভাই বললে আমি সহজে না করতে পারি না, আসলে […] - [বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণে স্পেনে যুবলীগের মোমবাতি প্রজ্বলন](https://nrbnewseurope.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0/): কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনায় ১৫ আগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে আওয়ামী যুবলীগ স্পেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, সহ-সভাপতি মোঃ কবির হোসেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবর রহমান মুজিব এবং স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন। আয়োজক যুবলীগ কর্মী হানিফ মিয়াজীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আমিন আহমেদ, মোঃ সোহাগ, জুবায়ের আহমেদ পলাশ, মোঃ সাগর, পাপন খান, হোসাইন তানভীর, সিদ্দিকুর রহমান, মোঃ অনিক, বাবু মাস্টার, আসিম মির্জা, ছাত্রলীগ নেতা সালেহ মুসা […] - [জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেন বি এন পি'র আলোচনা সভা](https://nrbnewseurope.com/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4/): সিদ্দিকুর রাহমান ,স্পেন প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১০ আগস্ট রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় বক্তব্য রাখেন স্পেন বি এন পি’র সিনিয়র সহ সভাপতি হেমায়েত খান ,মহানগর বি এন পি’র সভাপতি সোহেল আহমদ সামছু […] - [ধর্ষণ মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া](https://nrbnewseurope.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/): নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়া (৩৩)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রিপন মিয়াকে প্রধান আসামি এবং অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১ আগস্ট সন্ধ্যায় বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার সময় শিশুটির বাবা স্থানীয় বাজারে এবং মা বাড়ির বাইরে ছিলেন। পরে শিশুটির […] - [ গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের আলোচনা সভা ](https://nrbnewseurope.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af/): সিদ্দিকুর রাহমান ,স্পেন প্রতিনিধি: গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আগামী দিনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার (৫ আগস্ট) রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আবু জাফর রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল কামালী’র সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাফিজ।  আলোচনা সভায় প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি আবু জাফর রাসেল সদস্যরা হলেন সিপার আহমদ ,আসাদ আলী , আলী চৌধুরী, রাসেল আহমেদ ,টিপু তালুকদার ,রাজা মিয়া। গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের ১০১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন যথাক্রমে সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমদ ,সাবেক নির্বাচন কমিশনের […] - [স্পেনে বৃহত্তর নোয়াখালী সমিতির জরুরী সভা](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80/): সিদ্দিকুর রাহমান ,স্পেন প্রতিনিধি: মাদ্রিদের বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ উন্নয়নকল্পে নতুন জায়গা ক্রয় ও আর্থিক অনুদান ও সহযোগিতা প্রসঙ্গে বৃহত্তর নোয়াখালী সমিতির উদ্যোগে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত।মঙ্গলবার ৪ আগস্ট মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আবুল কাশেম মুকুল ,উপদেস্টা মো:কিবরিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি দিদারুল আলম, সহ সভাপতি মোমিনুল হায়দার ,সাংগঠনিক সম্পাদক মো: শাহাবুদ্দিন ,প্রচার সম্পাদক মো: শাহনেওয়াজ শান্ত ,কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত শুভ,সহ সভাপতি মো: আলাউদ্দিন। সভায় বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে নতুন জায়গা ক্রয়ে সবাই যার যার সাদ্য অনুযায়ী আর্থিক অনুদান করার […] - [মাদ্রিদে হাফিজুর রহমান শাওনকে ফুলেল সংবর্ধনা](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6/): স্পেন প্রতিনিধি: মাদ্রিদে কোনো বিশিষ্টজন বা সম্মানিত অতিথি এলে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন কিংবা বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক সংবর্ধনা ও শুভেচ্ছা জানানোর দীর্ঘদিনের একটি সুন্দর ঐতিহ্য রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের এই আতিথেয়তা ও সৌহার্দ্যের সংস্কৃতি ইউরোপজুড়েই প্রশংসিত। এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট, সোমবার রাতে মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার দেশ রেস্টুরেন্টে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক *কাউছার হোসেন টিপু’র ছোট ভাই হাফিজুর রহমান শাওন মাদ্রিদে আগমন উপলক্ষে তাঁর সৌজন্যে এক নৈশভোজ ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সহিদ ওয়াছির। নৈশভোজে […] - [সিউতা এখনও স্বাভাবিক নয়, পিপির মহাসচিব তেয়াদো](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc/): আন্তর্জাতিক ডেস্ক | এনআরবি নিউজ ইউরোপ স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে—সরকারের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন বিরোধী দল পিপি (Partido Popular)-এর মহাসচিব মিগেল তেয়াদো (Miguel Tellado)। তিনি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারকে “উদাসীন, অযোগ্য ও দুর্বল” আখ্যা দিয়ে বলেন, সিউতার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রবিবার Es Radio-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেয়াদো বলেন, “মন্ত্রীদের বক্তব্য সঠিক নয়। সিউতা এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এখনও হাজার হাজার অবৈধ অভিবাসী শহরে থেকে যাওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন স্থানে লুকিয়ে আছে।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যারা অবৈধভাবে স্পেনে প্রবেশ করেছে তাদের অবিলম্বে মরক্কোতে ফেরত পাঠাতে হবে। তাঁর ভাষায়, “একজনও যেন থেকে না যায়।” তেয়াদো […] - [সিউতায় অভিবাসী ঢল, ২০২৫ সালের বৈধকরণ কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই: স্পেন](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%a2%e0%a6%b2-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%b8/): আন্তর্জাতিক ডেস্ক | এনআরবি নিউজ ইউরোপ সিউতায় সাম্প্রতিক অভিবাসী সংকটের সঙ্গে স্পেনের ২০২৫ সালের অবৈধ অভিবাসীদের বৈধকরণ (Regularización) কর্মসূচির কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে স্পেন সরকার। সরকারের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কারণে অনেক মানুষ ভুল ধারণা নিয়ে সিউতায় প্রবেশের চেষ্টা করেছেন। সরকার জানিয়েছে, বৈধকরণ কর্মসূচির আওতায় আবেদন করতে হলে আবেদনকারীকে ২০২৬ সালের ১ জানুয়ারির আগে থেকেই স্পেনে বসবাসের প্রমাণ দিতে হবে। পাশাপাশি আবেদনের সময় পর্যন্ত অন্তত টানা পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণও দেখাতে হবে। ফলে বর্তমানে সিউতায় অনিয়মিতভাবে প্রবেশ করা ব্যক্তিরা এই কর্মসূচির আওতায় কোনো সুবিধা পাবেন না। রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া […] - [৪৮ ঘণ্টায় ৪৮ হাজারের বেশি অভিবাসী মরক্কোতে ফিরেছে](https://nrbnewseurope.com/%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6/): আন্তর্জাতিক ডেস্ক | এনআরবি নিউজ ইউরোপ স্পেনের উত্তর আফ্রিকার স্বায়ত্তশাসিত শহর সিউতায় নজিরবিহীন অভিবাসী ঢলের পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৪৮ হাজারেরও বেশি অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মরক্কোর সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক পুনঃগ্রহণ (Readmission) চুক্তির আওতায় পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে দ্রুত প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অভিবাসীদের ঢলে মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ স্থল ও সমুদ্রপথে মরক্কো থেকে সিউতায় প্রবেশ করেন। এর মধ্যে ৪৮ হাজারেরও বেশি মানুষ ৪৮ ঘণ্টার মধ্যেই মরক্কোতে ফিরে যান। তবে এই মানবিক সংকটে অন্তত ৬৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে স্পেনের কর্তৃপক্ষ নিশ্চিত […] - [সিউতা সংকটে ইতালিকে পাল্টা জবাব সানচেজের](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d/): আন্তর্জাতিক ডেস্ক | এনআরবি নিউজ ইউরোপ স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় অভিবাসী সংকট নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সমালোচনার কড়া জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, “সংহতি ও সহমর্মিতা ঐচ্ছিক হতে পারে, কিন্তু ইউরোপীয় চুক্তি এবং প্রকৃত তথ্যের প্রতি সম্মান জানানো বাধ্যতামূলক।” শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় সানচেজ ফ্রন্টেক্সের (ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা) তথ্য তুলে ধরে জানান, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ইউরোপে সবচেয়ে বেশি অনিয়মিত অভিবাসী প্রবেশ করেছে ইতালিতে। ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ওই সময়ে ইতালিতে ৪ লাখ ৭৮ হাজার ৬০০ জন, পশ্চিম বলকান রুট দিয়ে ৩ লাখ ৪০ হাজার ৬০০ জন, গ্রিসে […] - [বিশ্বকাপজয়ের স্মারক মুদ্রা প্রকাশ করছে স্পেন](https://nrbnewseurope.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6/): স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্মরণে ৫ ইউরো মূল্যমানের একটি বিশেষ রূপার স্মারক মুদ্রা প্রকাশ করছে স্পেনের রয়্যাল মিন্ট (এফএনএমটি-আরসিএম)। সীমিত সংস্করণের এই সংগ্রহযোগ্য মুদ্রায় স্থান পেয়েছে বিশ্বকাপ ট্রফি, স্পেনের জাতীয় পতাকার রং এবং রাজা ষষ্ঠ ফিলিপের প্রতিকৃতি। আগস্টের শুরু থেকেই সংগ্রাহকদের জন্য এটি বাজারে উন্মুক্ত করা হবে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। সেই ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ স্মারক মুদ্রা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। স্পেনের রাষ্ট্রায়ত্ত মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এফএনএমটি-আরসিএম (FNMT-RCM) জানিয়েছে, ‘World Champions’ শিরোনামের এই স্মারক মুদ্রাটি ৯২৫ […] - [স্পেনের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন’—প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8c%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%96%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/): এনআরবি নিউজ ইউরোপ ডেস্ক মরক্কো সীমান্তবর্তী স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় নজিরবিহীন অভিবাসী সংকটের মধ্যে পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার (৩১ জুলাই) শহরটি সফর করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেখানে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাটি “স্পেনের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন” এবং এর তীব্র নিন্দা জানিয়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকারের সব ধরনের পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। সিউটার প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সানচেজ বলেন, “সিউটার জনগণ একা নয়। পুরো স্পেন তাদের পাশে রয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করব। এটি শুধু সীমান্ত লঙ্ঘনের ঘটনা নয়, মানবপাচারকারী চক্র সুপ্রিম কোর্টের একটি রায়কে অপব্যাখ্যা করে হাজারো মানুষকে বিপজ্জনকভাবে সমুদ্রপথে যাত্রায় উৎসাহিত করেছে।” তিনি […] - [সিউতা কোথায়, কেন আফ্রিকায় থেকেও এটি স্পেনের অংশ?](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/): এনআরবি নিউজ ইউরোপ ডেস্ক মরক্কো সীমান্তবর্তী স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতা (Ceuta) আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক অভিবাসী সংকটের কারণে শহরটিতে মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই প্রেক্ষাপটে অনেকের মনে প্রশ্ন জেগেছে—আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি শহর কীভাবে স্পেনের অংশ হলো? কেনই বা মরক্কো দীর্ঘদিন ধরে এই ভূখণ্ডের দাবি করে আসছে? ৩০ জুলাই ভোরে মরক্কো থেকে শত শত অভিবাসী সিউতার সীমান্ত বেড়া অতিক্রম করে স্পেনে প্রবেশের চেষ্টা করেন। একই সময়ে অনেকেই সাঁতরে ভূমধ্যসাগর পেরিয়ে শহরে পৌঁছান। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, পুরো সপ্তাহজুড়ে প্রায় ২ হাজার অভিবাসী মরক্কো থেকে সাঁতরে সিউটায় প্রবেশ করেছেন। প্রতিদিন গড়ে প্রায় ৩০০ জন করে মানুষ শহরটিতে পৌঁছেছেন। মাত্র […] - [সিউটায় মরক্কো থেকে অভিবাসীদের ঢল, চরম সংকটে স্প্যানিশ পুলিশ](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ac/): এনআরবি নিউজ ইউরোপ ডেস্কমরক্কো সীমান্তবর্তী স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউটা (Ceuta)-তে অভিবাসীদের নজিরবিহীন ঢলে চরম সংকটে পড়েছে স্প্যানিশ পুলিশ ও জরুরি সেবাকর্মীরা। পরিস্থিতিকে “সম্পূর্ণ মানবিক ও সামাজিক জরুরি অবস্থা” আখ্যা দিয়ে স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সিউটার স্থানীয় প্রশাসনের প্রধান হুয়ান ভিভাস (Juan Vivas)। স্থানীয় পুলিশ সদস্যদের ভাষায়, “আমরা আর সামলাতে পারছি না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটি ২০২১ সালের মে মাসের অভিবাসী সংকটের চেয়েও ভয়াবহ।” স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ে বলা হয়েছে, সমুদ্রপথে সিউটায় প্রবেশ করা অভিবাসীদের সীমান্ত থেকেই তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। দ্রুত ফেরত পাঠানোর (Hot Return) বিধান কেবল তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যারা সীমান্তের […] - [ইংল্যান্ড লেটার: তিন যুগের অপেক্ষার এক অসমাপ্ত প্রেম](https://nrbnewseurope.com/%e0%a6%87%e0%a6%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87/): ১৯৮৮ সালের সেই ভয়াবহ বন্যার পরের বছর। আমি তখন মাত্র প্রাথমিক বিদ্যালয় শেষ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছি। আমাদের গ্রাম পাহাড়ি এলাকায়। চারদিকে সবুজে ঘেরা উঁচু-নিচু টিলা, বাঁশঝাড় আর ছোট ছোট পাহাড়। বর্ষায় কাদা হতো, কিন্তু বন্যার পানি আমাদের গ্রামে উঠত না। অথচ আমাদের পাশের ইউনিয়নটি ছিল নদীর তীরবর্তী নিচু অঞ্চল। ১৯৮৮ সালের সেই ভয়াবহ বন্যায় নদী যেন মানুষের ঘরবাড়ি নয়, তাদের স্বপ্নগুলোও ভাসিয়ে নিয়ে গিয়েছিল। প্রায় ষাট শতাংশ ঘরবাড়ি নদীগর্ভে হারিয়ে যায়। এক রাতেই অসংখ্য মানুষ হয়ে যায় গৃহহীন। বেঁচে থাকার তাগিদে তারা আশ্রয় নেয় আমাদের গ্রামে। কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ স্কুলে, কেউ খালি জায়গায় বাঁশ আর পলিথিন দিয়ে ছোট্ট […] - [দারুল ক্বিরাতের আলোয় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা](https://nrbnewseurope.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d/): সিদ্দিকুর রাহমান, স্পেন প্রতিনিধি: এ বছর ব্রিটেন এবং ইউরোপ সহ প্রায় ৭০টি কেন্দ্রের মাধ্যমে দারুল কেরাতের কোর্স শুরু হয়েছে। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে ইউরোপের অন্যতম কেন্দ্র স্পেনের মাদ্রিদে শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে অত্র শাখায় প্রতি বছরের মতো ২০২৬ সালেও গ্রীষ্মকালীন ছুটির এই সময়ে পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও তাজবিদ শিক্ষার বিশেষ কোর্স ও ক্লাস পুরোদমে শুরু হয়েছে। শাখায় ৭ জন শিক্ষক শিক্ষা প্রদান করছেন প্রদান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ মোঃ উসমান খান শামীম ,শাখা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আবুল কাসেম ,সহকারী হাফিজ মুজাহিদুল ইসলাম,ক্বারী মাওলানা মোফাচ্ছির আহমেদ ,ক্বারী আতিকুর রহমান, ক্বারী মিজানুর রহমান […] - [স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নতুন নেতৃত্ব নির্বাচিত](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85/): স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের আহ্বায়ক কমিটির সভা গত ১৩ জুলাই বার্সেলোনার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের পরবর্তী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত করা হয়।এতে সাজিদুর রহমান সোহেল গাজী সভাপতি, বখতিয়ার রহমান সিনিয়র সহ-সভাপতি এবং মিরন নাজমুল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সকে আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি স্পেনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্পেন ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও […] - [মাদারীপুর বনিক সমিতির সদস্য সচিব হলেন শফিক খান](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6/): দীর্ঘ প্রায় এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি। দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম স্থবির থাকায় জেলার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সমিতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন। গত ১৭ ফেব্রুয়ারি মাদারীপুর পুরান বাজারে অবস্থিত প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান কার্যালয় (সালমা ওয়াটার ওয়েজ ভবনের দ্বিতীয় তলায়) মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির আওতাধীন ৪১টি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোহরাব হোসেন হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুশতাক আহমেদ ,টুটুল মির্ধা, শামীম খান। […] - [বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বরণে সেজেছে মাদ্রিদ](https://nrbnewseurope.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a6%95/): আন্তর্জাতিক ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর আজ (সোমবার) রাজধানী মাদ্রিদে ফিরছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে শহরের ঐতিহাসিক সিবেলেস চত্বরে আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার। হাজার হাজার সমর্থকের উপস্থিতির প্রত্যাশায় শহরের কেন্দ্রজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচলে আরোপ করা হয়েছে ব্যাপক বিধিনিষেধ। মাদ্রিদ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল ৬টা থেকে সিবেলেস প্রাসাদের সামনে সাধারণ মানুষের জন্য উদযাপন শুরু হবে। তবে বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের বহনকারী বাস রাত ৯টার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। বিকেল থেকে পুরো শহরের কেন্দ্রজুড়ে যান চলাচলে বড় ধরনের পরিবর্তন কার্যকর হবে। তাই নগর কর্তৃপক্ষ সবাইকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে মেট্রোতে যাতায়াতের পরামর্শ […] - [রোমে তিন বাংলাদেশি হত্যা রহস্যময় ফেসবুক পোস্ট](https://nrbnewseurope.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/): আন্তর্জাতিক ডেস্ক ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেন (৪৩)-এর ছবি ও পরিচয় প্রকাশ করেছে ইতালির রাষ্ট্রীয় পুলিশ। তাকে গ্রেপ্তারে রোম, ফ্রোসিনোনে, পুরো লাৎসিও অঞ্চল এবং সম্ভাব্য যোগাযোগের সূত্র ধরে যুক্তরাজ্যেও অনুসন্ধান চালানো হচ্ছে। শুক্রবার (২৬ জুন) রাতে রোমের ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী হোসনে জাহান মমতাজ (৩৮) এবং তাদের কন্যা আরোয়া ইসলাম আরিশা। একই হামলায় গুরুতর আহত হন পরিবারের […] - [রোমে রক্তাক্ত ট্র্যাজেডি সন্দেহভাজন শাহাদাতের সন্ধানে পুলিশ](https://nrbnewseurope.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf/): আন্তর্জাতিক ডেস্ক ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশটির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ পুরো ইতালিতে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে ইতালির পুলিশ। তার নাম শাহাদাত হোসেন (৪৩)। রোমের প্রসিকিউটর অফিসের অনুমোদনে ইতোমধ্যে তার ছবি ও পরিচয় প্রকাশ করেছে ইতালির রাষ্ট্রীয় পুলিশ (Polizia di Stato)। গত শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী হোসনে জাহান মমতাজ ওরফে আরজু বেগম (৩৮) এবং তাদের কন্যা আরোয়া ইসলাম আরিশা। একই […] - [রোমে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা](https://nrbnewseurope.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/): আন্তর্জাতিক ডেস্ক | NRB News Europeরোমের উপকণ্ঠের কাসালোত্তি এলাকায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইতালির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের বড় ছেলে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাতে সংঘটিত এ ঘটনায় নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু বেগম ওরফে হোসনেজাহান মমতাজ (৩৮) এবং তাদের কন্যা আরোয়া ইসলাম আরিশা। বিভিন্ন ইতালীয় গণমাধ্যমে শিশুটির বয়স ৬ থেকে ৮ বছর উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, হামলার সময় পরিবারের বড় […] - [ভাইরাল ভিডিওর জেরে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের আবাসন অনুমতি বাতিল, বহিষ্কারের নির্দেশ](https://nrbnewseurope.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/): আন্তর্জাতিক ডেস্ক | NRB News Europe গ্রিসের নাফপ্লিও শহরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে এক বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরকে অনিয়মিত অভিবাসীদের উদ্দেশে এমন মন্তব্য করতে দেখা যায়, যা গ্রিক কর্তৃপক্ষের নজরে আসে এবং পরবর্তীতে বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গন পর্যন্ত গড়ায়। গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস (Θάνος Πλεύρης) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, বৈধ আবাসন অনুমতি থাকা এক বাংলাদেশি নাগরিক ভিডিওর মাধ্যমে অভিবাসীদের নাফপ্লিওতে আসার আহ্বান জানিয়েছেন এবং দাবি করেছেন যে সেখানে তাদের কেউ তদারকি করে না। মন্ত্রী প্লেভরিস বলেন, এ ধরনের ভিডিও “ভুয়া তথ্য ছড়ায়” এবং মানবপাচারকারী চক্রগুলো অবৈধ অভিবাসীদের ইউরোপীয় […] - [স্পেনে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ad%e0%a7%ad%e0%a6%a4/): বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় মাদ্রিদের লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। স্পেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বদরুল কামালীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগ নেতা আসিফ চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, হাসান তালুকদার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, পিয়াস পাটোয়ারী এবং ছাত্রলীগ নেতা […] - [সময়কে হার মানানো এক নাম Lionel Messi](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-lionel-messi/): ৩৮ বছর বয়সে অধিকাংশ ফুটবলার যখন ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে যান, তখন লিওনেল মেসি যেন নতুন করে ইতিহাস লিখছেন। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি শুধু আর্জেন্টিনাকে নকআউট পর্ব পেরিয়ে পরবর্তী ধাপে তুলেননি, বিশ্বকাপের ইতিহাসেও নিজের নাম আরও উজ্জ্বল অক্ষরে খোদাই করেছেন। এই ম্যাচের পর বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি Miroslav Klose-এর ১৬ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন। নারী ও পুরুষ মিলিয়ে ব্রাজিলের কিংবদন্তি Marta-র ১৭ গোলের রেকর্ডও এখন অতীত। তবে মেসির মহত্ত্ব শুধু গোলেই সীমাবদ্ধ নয়। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (২৮), সবচেয়ে বেশি ম্যাচ জেতা (১৮) এবং সবচেয়ে বেশি […] - [মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করল আর্জেন্টিনা](https://nrbnewseurope.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/): স্পোর্টস ডেস্ক | NRB News Europe শুরুর দিকে পেনাল্টি মিস করে হতাশায় ডুবলেও শেষ পর্যন্ত জোড়া গোল করে আর্জেন্টিনাকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই গোল করার দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে পেনাল্টি থেকে বল পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন অধিনায়ক লিওনেল মেসি। তার সেই মিসে কিছুটা চাপে পড়ে যায় আর্জেন্টিনা। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় লিওনেল স্ক্যালোনির দল। ৩৮তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। আক্রমণভাগের চমৎকার সমন্বয় থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এক গোলের […] - [সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিল স্পেন](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a7%aa-%e0%a7%a6-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/): স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে স্পেন। আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনীতে সৌদি আরবকে ৪-০ গোলে পরাজিত করেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই নিজেদের চেনা টিকিটাকা স্টাইলে খেলতে থাকে স্পেন। ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফেরা তরুণ তারকা লামিনে ইয়ামাল মাত্র ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন। মাঝমাঠ থেকে অ্যালেক্স বায়েনার পাস ধরে মিকেল ওয়ারজাবালের নিখুঁত ক্রস থেকে গোল করেন ইয়ামাল । এরপর স্পেনের আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন মিকেল ওয়ারজাবাল। ২১ ও ২৪ মিনিটে পরপর দুটি গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন তিনি। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেনের আক্রমণ ঠেকাতে […] - [হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় ব্রাজিলের](https://nrbnewseurope.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa/): বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে সেলেসাওরা। শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ‘সি’ গ্রুপের দ্বিতীয় খেলায় হাইতির মুখোমুখি হয় ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জয় না পাওয়ায় এই ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চাপ সামলে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তারা। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল। ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে তিনবার হাইতির জালে বল জড়িয়ে বিরতিতে যায় ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে। প্রথমার্ধের দুর্দান্ত পারফরম্যান্সই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল বলের দখল ধরে রাখলেও আর গোলের দেখা পায়নি। অন্যদিকে […] - [স্পেনে যুবলীগের প্রতিবাদ সভা](https://nrbnewseurope.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/): সিদ্দিকুর রহমান, স্পেন: দেশবিরোধী সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তি, লুটপাট, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে সভা করেছে স্পেন আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্পেন আওয়ামী যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক হানিফ মিয়াজী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সদস্যসচিব আল আমিন আহমেদ ও তৃষা ক্রিস্টিনা গঞ্জালেস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিজভী আলম। এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, […] ## Pages - [About Us](https://nrbnewseurope.com/about-us-2/): NRB News Europe ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম। আমাদের লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংস্কৃতি, সাফল্য, কমিউনিটি কার্যক্রম এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমরা নিয়মিতভাবে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রবাস জীবন, কমিউনিটি সংবাদ, বিনোদন, খেলাধুলা এবং বিশেষ প্রতিবেদন প্রকাশ করে থাকি। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, নির্ভরযোগ্য তথ্য এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করাই আমাদের অঙ্গীকার। NRB News Europe বিশ্বাস করে যে সংবাদ শুধু তথ্য নয়, বরং মানুষের মধ্যে সংযোগ তৈরি করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই লক্ষ্যেই আমরা বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য একটি […] - [Home](https://nrbnewseurope.com/) - [Modal Desktop](https://nrbnewseurope.com/modal-desktop/) - [Modal Newsletter](https://nrbnewseurope.com/modal-newsletter/) - [Modal Mobile Menu](https://nrbnewseurope.com/modal-mobile-menu/) - [Switching plans wizard](https://nrbnewseurope.com/switching-plans-wizard/) - [Login/Register - urban_observer](https://nrbnewseurope.com/login-register-urban_observer/) - [My Account - urban_observer](https://nrbnewseurope.com/my-account-urban_observer/) - [Checkout - urban_observer](https://nrbnewseurope.com/checkout-urban_observer/) - [Login/Register](https://nrbnewseurope.com/tds-login-register/) - [My account](https://nrbnewseurope.com/tds-my-account/) - [Checkout](https://nrbnewseurope.com/tds-checkout/) - [Privacy Policy](https://nrbnewseurope.com/privacy-policy-2/): Privacy Policy for NRB News Europe Last Updated: June 2026 At NRB News Europe, we respect your privacy and are committed to protecting your personal information. Information We Collect We may collect: How We Use Information We use collected information to: Cookies Our website may use cookies to enhance user experience, analyze traffic, and improve services. Third-Party Services We may use third-party services such as Google Analytics, Google Search Console, social media platforms, and advertising partners. These services may collect information according to their own privacy policies. Data Protection We take reasonable measures to protect your personal information from unauthorized access, […] - [Contact](https://nrbnewseurope.com/contact/) - [Blog](https://nrbnewseurope.com/blog/) - [News](https://nrbnewseurope.com/news/) - [Home](https://nrbnewseurope.com/home/) ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/nrbnewseurope.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)