সিদ্দিকুর রাহমান
গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) মাদ্রিদের লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে বিপুলসংখ্যক সিলেটবাসীর উপস্থিতিতে সংগঠনটির নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু ও সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি হাফিজ আবু তাহের মিসবাহর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির, সাবেক আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, শাহ জামাল, আব্বাস উদ্দিন, আব্দুর রশিদ, খায়রুজ্জামান জামান, নুর মিয়া, শাহাদাত মিয়া, আব্দুল মতিন, শাহজাহান করিম, সাংবাদিক সাইফুল আমিন, সহিদ ওয়াসির, ইউসুফ আলী, সমছু মিয়াসহ সিলেট কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি প্রকাশ করা হয়। এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি স্পেনে বসবাসরত সিলেটবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।নতুন কমিটির নেতৃত্বে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন সিলেটবাসীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কমিউনিটির সদস্যরা।



