সিদ্দিকুর রাহমান ,স্পেন প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১০ আগস্ট রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় বক্তব্য রাখেন স্পেন বি এন পি’র সিনিয়র সহ সভাপতি হেমায়েত খান ,মহানগর বি এন পি’র সভাপতি সোহেল আহমদ সামছু , সংগঠনের সহ সভাপতি আব্দুল মোতালেব বাবুল, সাইদ মিয়া, আব্দুল মতিন, ইউনুছ আলী ,আব্দুল আওয়াল খান , সোলেমান আহমদ, মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম ,স্পেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ আলী, স্পেন বি এন পি’র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ,হুমায়ুন কবির রিগ্যান , মাদ্রিদ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক শিকদার ,স্পেন যুবদল নেতা মানিক ব্যাপারী ,শাহ আলম,আজিজুল ব্যাপারী, রুদ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



